Thu, Oct 28th, 2010 8:40 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
চাঁদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের পৌর মার্কেট ও শপথ চত্বর থেকে তাদের আটক করা হয়। এরা হলো- সদর উপজেলার মৈশাদী গ্রামের হিমেল (১৮) ও বালিয়া এলাকার কাজল গাজীর ছেলে মো. বিল্লাল হোসেন (২০)। নতুনবজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. করিম সাংবাদিকদের জানান, শহরের বিপণীবাগ এলাকার পৌর মার্কেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হিমেলকে আটক করা হয়। অপরদিকে শহরের শপথ চত্বর মোড় থেকে এই অভিযোগে আটক করা হয় বিল্লালকে। তাদের থানা হাজতে রাখা হয়েছে বলে এসআই করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন