Fri, Oct 29th, 2010 4:12 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। এতে অংশ নিচ্ছে পৌনে ২ লাখ শিক্ষার্থী। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। প্রথমবারের মতো ইউনিটভিত্তিক অনুষ্ঠেয় এ পরীক্ষা চার শিফটে ১ ঘণ্টা করে ২ নভে��র পর্যন্ত চলবে। আটটি অনুষদের ৪৭টি বিষয়ে ১৭টি ইউনিটে ৩ হাজার ৩৭০ আসনের বিপরীতে এবার ১ লাখ ৭৩ হাজার ৩১৬ শিক্ষার্থী মুঠোফোনে নিবন্ধন করেছেন। এ হিসেবে প্রতি আসনে ৫১ শিক্ষার্থী লড়বে। তবে আদিবাসী কোটায় ৪০ ও প্রতিবন্ধী কোটায় ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া মোট আসনে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং পোষ্য কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে স�পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী-ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক-স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মিছিল-মিটিং ও যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা কাজ করবেন। পরীক্ষায় সময় ক্যাম্পাসে ঢোকার জন্য বিনোদপুর, কাজলা, স্টেশন বাজার ও চারুকলা ফটক এবং বের হতে প্রধান ফটক ব্যবহার করতে হবে। ভর্তিচ্ছুদের জন্য তিনটি ফটকে ডিজিটাল ম্যাপ বসানো হয়েছে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে অ-৩ (দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ১১টা থেকে অ-৪ (আরবি এবং ইসলামিক স্টাডিজ), ১টা থেকে অ-৫ এবং এ (ভাষা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স ও ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি), সাড়ে ৩টা থেকে অ-৬ (নাট্যকলা ও সংগীত এবং চারুকলা) ইউনিটের পরীক্ষা হবে। রোববার সকাল ৯টা থেকে অ-১ (বাংলা), ১১টা থেকে অ-২ (ইংরেজি), ১টা থেকে ঊ-১ (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং ফোকলোর) এবং সাড়ে ৩টা থেকে ঊ-২ (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট) ইউনিটের পরীক্ষা হবে। সোমবার সকাল ৯টা থেকে ই (আইন ও বিচার), ১১টা থেকে ঋ-১ (ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান), ১টা থেকে ঋ-২ (উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যা) এবং সাড়ে ৩টা থেকে ঋ-৩ (ভূ-তত্ত্ব� ও খনিবিদ্যা) ইউনিটের পরীক্ষা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ঈ-১ (রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসি), ১১টা থেকে ঈ-২ (পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পরিসংখ্যান), ১টা থেকে ঐ (এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং সাড়ে ৩টা থেকে উ (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং) ইউনিটের পরীক্ষা হবে। শনিবারের আসন বিন্যাস অ-৩ (দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ইউনিটের রোল ০০০০১-০১৬০৭ শহীদুল্লাহ কলা ভবন; ০১৬০৮-০৩৩০৬ মমতাজউদ্দিন কলা ভবন; ০৩৩০৭-০৪১৪৯ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন; ০৪১৫০-০৭২৯৬ রবীন্দ্র কলা ভবন; ০৭২৯৭-০৮০০১ চতুর্থ বিজ্ঞান ভবন; ০৮০০২-১০২৯৬ তৃতীয় বিজ্ঞান ভবন; ১০২৯৭-১২২৪৩ দ্বিতীয় বিজ্ঞান ভবন; ১২২৪৪-১৩০৬৮ প্রথম বিজ্ঞান ভবন; ১৩০৬৯-১৩৭৪২ রাবি স্কুল ভবন; ১৩৭৪৩-১৩৯৯২ চারুকলা ভবন এবং ১৩৯৯৩-১৪৪০০ কৃষি অনুষদ ভবন। অ-৪ (আরবি এবং ইসলামিক স্টাডিজ) ইউনিটের রোল ০০০০১-০১৪৯৮ শহীদুল্লাহ কলা ভবন; ০১৪৯৯-০৩০৬৭ মমতাজউদ্দিন কলা ভবন; ০৩০৬৮-০৩৬০০ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন। অ-৫ (ভাষা) ইউনিটের রোল ০০০১-১৪৯২ শহীদুল্লাহ কলা ভবন ও ১৪৯৩-২৭০০ মমতাজউদ্দিন কলা ভবনে অনুষ্ঠিত হবে। এ (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারী সায়েন্স এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি) ইউনিটের রোল ০০০০১-০০৩৪০ কৃষি অনুষদ ভবন; ০০৩৪১-০১২৩০ প্রথম বিজ্ঞান ভবন; ০১২৩১-০৩১৫০ দ্বিতীয় বিজ্ঞান ভবন; ০৩১৫১-০৪২১৭, ০৪৫৩৩-০৫৮০২ তৃতীয় বিজ্ঞান ভবন; ০৪২১৮-০৪৫৩২ চতুর্থ বিজ্ঞান ভবন; ০৫৮০৩-০৭৭৮৫ রবীন্দ্র কলা ভবন। অ-৬ (নাট্যকলা ও সংগীত এবং চারুকলা) ইউনিটের রোল ০০০১-১৪৯৯ শহীদুল্লাহ কলা ভবনে অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন