সামাজিক যোগাযোগ রাখা ও সম্পর্ক তৈরির অনবদ্য সাইট ফেসবুক। দূরকে কাছে আনে, ধরে রাখে চেনা পরিচিত সবাইকে। কোন কোন সময় এই ফেসবুক কাউকে যে পাষাণেও পরিণত করে ফেলতে পারে- তা জানা ছিল না।
গালফ নিউজ জানায়, ফেসবুকে মজে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মা হত্যা করেছে তার ৩ মাস বয়সী পুত্রকে। শিশুটির কান্নায় ফেসবুকের ফার্মভিল গেম খেলতে সমস্যা হচ্ছিল। তাই রেগে গিয়ে ঝাঁকুনি দিতে দিতে ছেলেকে মেরেই ফেলেন আলেক্সান্দ্রা ভি টবিয়াস নামের ওই মা। বুধবার এ ঘটনা ঘটে।