রাজশাহী : বাগমারার তাহেরপুর থেকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ‘জয়শ-ই-মোহাম্মদ’র সদস্য এক যুবক সন্দেহে গ্রেফতার

রাজশাহী, ৫ নভেম্বর
রাজশাহীর বাগমারা থেকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ‘জয়শ-ই-মোহাম্মদ’র সদস্য সন্দেহে আকবর নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সে নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার মৃত করম আলীর ছেলে।
র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার বিকেল ৩টার দিকে বাগমারার তাহেরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
তাহেরপুর পৌর বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে এক যুবক ঘোরাফেরা করছে-এমন খবর পেয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আকবর র‌্যাবকে জানায়, সে পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন ‘জয়শ-ই-মোহাম্মদ’র একজন সমর্থক। এই এলাকায় আসার ব্যাপারে সে মুখ খোলে নি। পরে তাকে বাগামারা থানায় হস্তান্তর করা হয়।
বাগামারা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ‘জয়শ-ই-মোহাম্মদ’র সদস্য সন্দেহে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। তবে, ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিকেলে তাকে আদালতে চালান দেয়া হয়েছে।